সারাদেশ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এবং ভূঞাপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে অভিলাষ শীল শর্মা (৩০) ও ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে রনি (৮)।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত অভিলাষ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, অভিলাষ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক পলাতক রয়েছেন বলে তিনি জানান।

অপরদিকে, দুপুর একটার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশের মোড় এলাকায় ট্রাকের চাপায় রনি নামে এক শিশু নিহত হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, রনি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা