সারাদেশ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ থাকার কি দরকার : মেয়র আব্দুল খালেক

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা ‍সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অভিযোগ তুলে বলেন, কেডিএর তৈরিগুলোর অধিকাংশই রাস্তা, বাস টার্মিনাল সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা। সংস্কারের অর্থ নেই, বলছে কেডিএ। অথচ, নিউ মার্কেট, বাস টার্মিনাল ও প্লট ব্যবসা করে কোটি কোটি টাকার ডিপোজিট করে সুদ খাচ্ছে। খুলনার মানুষের টাকা জমিয়ে সুদ খাবেন, অথচ রাস্তাঘাট ঠিক করবে না-এমন সেবামূলক সংস্থা থাকার কি দরকার?

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগরীর রাস্তাঘাট, ফুটপথ, ব্রিজ-কালভার্ট, পয়:নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২২ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ খুলনার সার্বিক উন্নয়ন নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যেগে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কেসিসি মেয়র এ কথা বলেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কারণে খুলনার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তা-ঘাট, বাসটার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএ’র কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।

কেডিএ’র কর্মকান্ডের কড়া সমালোচনা করে খুলনা সিটি মেয়র বলেন, বর্তমান সরকার খুলনার উন্নয়নে একাধিক রাস্তা স্থাপনার জন্য অর্থ বরাদ্দ দিলেও তারা যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করছে না। ফলে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

খুলনা ‍সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কেডিএ আগামী ছয়মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু না করলে, এমন অচলাবস্থা অব্যাহত থাকলে খুলনার স্বার্থে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেসিসির প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তিবালা প্রমুখ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা