সারাদেশ

হবিগঞ্জের ২ ইয়াবা কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : হবিগঞ্জের কুখ্যাত ২ ইয়াবা কারবারি রতন (৩২) ও সুমন মিয়াকে (২৪) আটকের পর কারগারে পাঠানো হয়েছে। রতন মাধবপুর থানার মধ্যবেজুড়া গ্রামের জারু মিয়া ও সুমন একই থানার রামেশ্বর গ্রামের আহাদ মিয়ার ছেলে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে মাধবপুর থানা পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

এসময় তাদের কাছ থেকে ৯০৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৮৫ টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, তারা দু’জনেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব মাধবপুর থানায় হস্তান্তর করে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা