সারাদেশ

করোনায় সব দেশের প্রবৃদ্ধি মাইনাসে বাংলাদেশ প্লাসে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। অথচ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো। বাংলাদেশের অর্থনীতি সূচক এখনও ৫ পার্সেন্ট প্লাসে আছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আসেনি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। উন্নয়ন থেমে গেছে। জীবনযাত্রা থমকে গেছে।

কিন্তু বাংলাদেশের কলকারখানা চলছে, কৃষি চলছে, গার্মেন্টস চলছে এবং দোকানপাট চলছে। সব ক্ষেত্রে আমাদের উন্নয়ন চলছে। তার প্রমাণস্বরূপ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে– করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এমএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম ও সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের পরিচিতির পর বাংলাদেশ যুব গেমস ও বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত জেলার ৬ নারী অ্যাথলেটিককে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা