সারাদেশ

হাটহাজারীতে ভেলোয়ারপাড়ার রাস্তায় লাইট স্থাপন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভেলোয়ারপাড়া এলাকায় ভেলোয়ারপাড়া সমাজ কল্যাণ ও প্রবাসী পরিষদের ব্যবস্থাপনায় রাস্তায় লাইট স্থাপন করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে রাতে অন্ধকার দূরীকরণের লক্ষ্যে রাস্তার বিভিন্ন পয়েন্টে লাইট স্থাপন করা হয়। মূলত: রাতে মানুষের চলাচলের সুবিধার্থে এই কার্যক্রম গ্রহণ করে তারা।

এবিষয়ে সংগঠনটির সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিম বলেন-এই ভেলোয়ারপাড়া রোড়ে শত শত মানুষের যাতায়াত রয়েছে। তাই রাতে মানুষের চলাচলের সুবিধার্থে সমাজের কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রাস্তাটি ব্রিক সলিন হওয়াতে বর্ষার সময় বড় বড় গর্ত হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ায় রাতে এলাকার বৃদ্ধ লোকেরা মসজিদে যাওয়ার সময় সমস্যা হতো। রাতে চলাচলের সুবিধার্থে লাইটিং ব্যবস্থা করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী পরিষদের সভাপতি মুহাম্মদ হোসেনের পিতা আব্দুস শুক্কুর,সাধারণ সম্পাদক বাহাদুরের পিতা মুহাম্মদ ইউছুপ, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিনের পিতা বাবুল, যুগ্ন-সম্পাদক জাফর ইসলামের পিতা হাজি ইউছুপ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসানের পিতা ইসমাঈল কোম্পানি, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মঞ্জু, সমাজ প্রতিনিধি হাবিব সওদাগর, গ্রাম পুলিশ মুহাম্মদ আলী সহ সংগঠনের সম্পাদকমন্ডলি ও সদস্যবৃন্দ।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা