সারাদেশ

সিলেটে ১৪০০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ১ হাজার ৪শ' পিস ইয়াবাসহ আটক আব্দুর রউফকে (২৪) কারাগারে পাঠানো হয়েছে। সে বিয়ানীবাজার থানার মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে। রোববার (২০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী সেলের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেওলা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে আব্দুর রউফকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৪শ' পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে এসআই কামরুল আলম বাদী হয়ে বিয়ানীবাজার থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা