সারাদেশ

বিজয়ের ৫০ বছরে পদার্পণ লক্ষ্যে ভোলায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় আলোকিত নাগরিক ও সুস্থ সমাজের লক্ষ্যে ‘বিজয়ের ৫০ বছরে পদার্পণ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে’ উপলক্ষে ‘উদ্যোগ’ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) ভোলা শহরের তৃষ্ণা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ‘উদ্যোগ’ এর ৩য় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বক্তব্য রাখেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের হাট কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ‘উদ্যোগ’ এর প্রধান সমন্বয়কারী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু।

অনুষ্ঠানে সুশীল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা