সংগৃহীত
রাজনীতি

জবরদস্তির নির্বাচন দেশকে অন্ধকারে নিয়ে যাবে

নিজেস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরকারের সাজানো, একতরফা এবং জোরজবরদস্তির নির্বাচন বলে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জবরদস্তি ও তামাশার এ নির্বাচন দেশকে আরও ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে যাবে।

আরও পড়ুন: ‌নিরবে ইসি ছাড়লেন শম্ভু

বুধবার সকালে (২৭ ডিসেম্বর) ‘একতরফা ভোট বর্জন করুন’ এ আহ্বান জানিয়ে গণসংযোগের আগে পথ সমাবেশে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, সরকার এমন একটি জোরজবরদস্তির ও তামাশার নির্বাচন করছে যে, নির্বাচন হচ্ছে কিন্তু সরকার কে হবে কেউ জিজ্ঞাসা করে না। সব দিক থেকে প্রশ্ন উঠেছে- জিজ্ঞাসা উঠেছে, বিরোধী দল কে হবে? এ তামাশায় আসলে মানুষ অংশ নেবে না।

জনগণের উদ্দেশ্যে নেতারা জানান, যারা তথাকথিত নির্বাচনের নামে আমাদের ভোট কেড়ে নিচ্ছে তাদের অসহযোগিতা করুন। যে সরকার ভোটের ওপর দাঁড়িয়ে নেই তাদের সহযোগিতা করার কোনো দায় বাংলাদেশের মানুষের নেই। ৭ তারিখ তামাশার ভোট বর্জন করে মানুষ তাদের সমুচিত জবাব দেবে। নেতারা জানান, সরকারের নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ অসহযোগিতার মধ্য দিয়ে অহিংস আন্দোলন করছে।

আরও পড়ুন: স্বতন্ত্রী প্রার্থী নির্বাচনে বাধা দেখছি না


আরও বলেন, সব বিরোধী মতকে উপেক্ষা করে সরকার তাদের ভাগ-বাটোয়ারার নির্বাচন আয়োজন করছে। রাষ্ট্র পরিচালনায় যদি জনগণের অংশগ্রহণ না থাকে, প্রতিনিধিত্ব না থাকে, তাহলে সেই সরকারকে সহযোগিতা করার নৈতিক কারণ জনগণের নাই।


সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা