সারাদেশ

সিলেটে গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম শাহীন মিয়া (৫০)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার জৈন্তাপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে জৈন্তাপুর থেকে তাকে আটক করে র‌্যাব-৯।

এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ শাহীনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা