সারাদেশ

এক বছর ধরে বন্ধ ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন

এনামুল কবির, সিলেট : পূর্বঘোষণা ছাড়াই সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। কোনও ট্রেনই থামছেনা এই স্টেশনে। সিলেট স্টেশনের ম্যানেজার মুহিবুর রহমান জানান, লোকবলের অভাবে এই স্টেশনের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

ব্রিটিশ আমলে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের সময় নদী তীরবর্তী এলাকায় রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন প্রচুর যাত্রীসহ বিপুল পরিমাণ পণ্য পরিবহণ হতো এই পথে।

এতদিন সুরমা মেইল, কুশিয়ারা এক্সপ্রেস ও জালালাবাদ এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি করেছে। কিন্তু ২০১৯ সালের ১২ আগস্ট থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্টেশনটির সব কার্যক্রম বন্ধ করা হয়। টিকিট কাউন্টারসহ সব কক্ষে এখন তালা ঝুলছে।

এতে সিলেটের শিল্পশহর হিসাবে খ্যাত ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে। আগের মতো সহজে পণ্য পরিবহণ করতে পারছেন না। অতিরিক্ত পরিবহণ ব্যয়ের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা