গাজীপুরে তুলা তৈরির কারখানায় আগুন
সারাদেশ

গাজীপুরে তুলা তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় তুলা তৈরির কারখানায় আগুন লেগেছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় ‘ভাই ভাই ঝুট স্টোর’ নামে তুলা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নরসিংদীর পলাশ ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের কারখানা, ঝুট ও তুলা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা