সারাদেশ

সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর আম্বরখানায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৩টার দিকে আম্বরখানা এলাকার হোটেল পলাশের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান নগরীর এয়ারপোর্ট থানার রঙ্গিটিলার লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তার মাথা থেতলে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের এ প্রসঙ্গে সান নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়েছে।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা