সারাদেশ

‘মানুষের কল্যাণে চিকিৎসাসেবা দিতে হবে’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : দেশে স্বাস্থ্য সেবার মান আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। চিকিৎসাসেবা একটি মহান পেশা। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিতে হবে বলে ডাক্তারদের প্রতি আহ্বান জানান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

রোববার (২২ নভেম্বর) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলনকক্ষে ‘কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক এবং এ পর্যন্ত দেশব্যাপী ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক চালুর ফলে গ্রামের মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে বিভিন্ন রকম ঔষধ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।

তিনি আরও বলেন, এখন গ্রাম ও শহরের মধ্যে কোন পার্থক্য নেই। শহরের সকল সুযোগ-সুবিধা এখন গ্রামেও রয়েছে। ডাক্তারদের গ্রামের অসহায় মানুষকে চিকিৎসা দিতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে এ কর্মশালায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দারের সভাপত্তিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মো. শাহাদতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান ‍নিউজ/ খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা