সারাদেশ

ভোলায় মুজিববর্ষ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী শাফায়াত হোসেন সিয়াম ও রাশিদ আবিদ ইফতি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন।

বরিবার (২২ নভেম্বর) ভোলা শহরের একটি রেস্টুরেন্টে অনলাইন কুইজ প্রতিযোগিতা কমিটির আহবায়ক শাফায়াত হোসেন সিয়াম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ও সামাজিক সংগঠন ইউথ পাওয়ার ইন বাংলাদেশ এর ফাউন্ডার আদিল হোসেন তপু, এ সময় আরো উপস্তিত ছিলেন চ্যানেল T1 এর জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান।

অনলাইন কুইজ প্রতিযোগিতায় ভোলা সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আলভী নূর সিয়াম, ২য় স্থান অর্জন করেন মো. নাজমুন নূর, ৩য় স্থান অর্জন করেন তূর্য্য রায়।

সান নিউজ/ইমতিয়াজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা