সারাদেশ

চট্টগ্রামে বন্ধুর বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চন্দনাইশে সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) নামে এক যুবককে বাসায় দুপুরের খাবার খাইয়ে রাতে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর সাজ্জাদের বন্ধু রবিউল ইসলাম পালিয়ে যায়। তাকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সাজ্জাদকে দোহাজারী গ্রিন আবাসিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, পথেই মৃত্যু হয় সাজ্জাদের।

সাজ্জাদের বাবার নাম কফিল উদ্দীন (মৃত)। তিনি চন্দনাইশের দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। ঘাতক রবিউলের বাবার নাম ইসলাম মিয়া (মৃত)। তারা সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সাজ্জাদ কয়েকজন বন্ধুসহ তার বন্ধু রবিউল ইসলামের বাড়িতে যান। দুপুরে তারা সবাই রবিউলের বাসায় খাওয়া দাওয়া করেন। রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ তার কয়েকজন বন্ধুসহ বিওসির মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় রবিউল সেখানে এসে কোনো কথা না বলেই সাজ্জাদের বুকে ছুরিকাঘাত করে।

পুলিশ আরও জানায়, সাজ্জাদের সঙ্গে থাকা বন্ধুরা এ সময় রবিউলকে ধরে মারধর শুরু করেন। এক পর্যায়ে কৌশলে পালিয়ে যায় রবিউল। পরে সাজ্জাদকে তার বন্ধু ও স্থানীয় লোকজন দোহাজারী গ্রিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সাজ্জাদের মৃত্যু হয়।

দোহাজারী গ্রিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছোটন ধর জানান, সাজ্জাদকে তাদের হাসপাতলে মুমূর্ষু অবস্থায় আনা হয়। বুকে ছুরিকাঘাতে গভীর ক্ষত হয়েছিল। তার ফুসফুসে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ছোটন বলেন, ‘শুনেছি সে চট্টগ্রাম পৌঁছার আগে মারা গেছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সাজ্জাদ এবং রবিউল বন্ধু ছিল। তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল, তা জানা যায়নি। প্রাথমিকভাবে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিউল পলাতক। তাকে পুলিশ খুঁজছে। এ ঘটনায় মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা