সারাদেশ

নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার পেল ৭ শিশু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার উজ্জলপুর গ্রামে ৪০ দিনব্যাপী মসজিদে তাকবিরে উলার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭ শিশু মুসল্লিকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে ৭ শিশু মুসল্লির মধ্যে চারজনকে বাইসাইকেল ও তিনজনকে ইসলামিক বই প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশনের তত্ত্বাবধানে ও উজ্জলপুর ধর্মানুরাগী প্রবাসীদের অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায়কারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশন নোয়াখালীর সভাপতি মাওলনা মুফ্তী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের, নাইস গেস্ট হাউজের চেয়ারম্যান মো. শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকরিরে উলার সহিত আদায় করতে হবে। চল্লিশ দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করায় শিশুদের সংবর্ধনা ও পুরস্কার দিয়ে নামাজের প্রতি অন্যদের উৎসাহিত করা হচ্ছে। এমন মহতি উদ্যোগের জন্য প্রবাসী জিল্লুর রহমান সজিব, ওমর ফারুক বাবলু ও শরীফ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা