সারাদেশ

২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কক্সবাজার থেকে ট্রাকে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দুই পাচারকারী সিআইডি পুলিশের হাতে আটক হয়েছে। কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটক দুইজন হলো- মনির ও সুমন। তারা মিনিট্রাকের চালক ও সহকারী বলে জানা গেছে।

সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, আটক দুইজন জানিয়েছে, তারা কক্সবাজার থেকে খাদিজা নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে নারায়ণগঞ্জে শাহজাহান নামে আরেকজনের কাছে নিয়ে যাচ্ছিলো। খালি মিনিট্রাক নিয়ে মনির ও সুমন নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার গিয়েছিল ইয়াবা নিয়ে আসার জন্য।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা