সারাদেশ

বাগেরহাটে ২৫ কেজি গাঁজাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি টিম। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা থেকে বাগেরহাট গামী একটি প্রাইভেটকার তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. এনামুল হক (৩৭), শিরিন বেগম (২৬), রোমান সরদার (১৯), প্রাইভেটকার চালক মো. জহিরুল ইসলাম (৪৫।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে কয়েকটি যানবাহন তল্লাশি করা হয়। এক পর্যায়ে প্রাইভেট কারটিকে তল্লাশি করে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। প্রাইভেটকারে থাকা চার মাদক ব্যবসায়ীকেও আমরা আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা