সারাদেশ

৬টি কম্পোজিট রাইস মিল স্থাপন করা হবে পিপিপিতে

নিজস্ব প্রতিবেদক : দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং বিপণন ব্যবস্থা সহজ করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ছয়টি কম্পোজিট রাইস মিল স্থাপন করা হবে। সারের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে ৭৫ হাজার, সিঙ্গাপুর থেকে ৫০ হাজার ইউরিয়া সার ও রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার মিউরেট অব পটাশ সার আমদানির অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম সভায় একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩০তম সভায় আটটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের পাঁচটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিল। অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ২৭১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ২৯২ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ১৫ হাজার ৬২৮ কোটি ২১ লাখ ২৬ হাজার ৪৯৩ টাকা এবং দেশীয় ব্যাংক হতে ঋণ ৬৪৩ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৭৯৯ টাকা।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন হয়। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক দেশের ছয়টি জেলায় (ফরিদপুর, বরিশাল, ঝালকাঠী, ভোলা, নওগাঁ, সিলেট) ছয়টি রাইস মিল স্থাপন করা হবে।

কনস্ট্রাকশন অব কম্পোজিট রাইস মিলস এলং উইথ ড্রাইং এন্ড স্টোরেজ ফ্যাসিলিটিজ এট ডিফারেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন এক্রস কান্ট্রিজ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা