সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশী সাজেদুল

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড ও স্টিকার লাগিয়ে দিয়েছেন।

পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখা উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম। তিনি সুন্দরগঞ্জ মহল্লার ৩নং ওয়ার্ডের গোলাম হোসেন সরকারের ছেলে। তিনি ১৯৮৭ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখায় যোগদান করে রাজনীতিতে সক্রীয় হন।

এরপর ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে সুন্দরগঞ্জ উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক পদে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে বিরোধীদল বিএনপি-জামায়াত শিবিরের বিভিন্ন মামলা হামলা ও নির্যাতনের স্বীকার হয়ে ১৭টি রাজনৈতিক মামলার আসামি হয়েছিলেন। এছাড়া ২০০৮ ও ২০১৪ সালের ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নিজের জীবনকে বাজি রেখে সর্বোচ্চ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ, পেশায় শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই কন্যা সন্তানের জনক।

সাজেদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন এবং দুঃস্থ অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্থ ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ মসজিদ মন্দিরে অনুদান প্রদান করেন। এছাড়া মাদক, জুয়া, বাল্য বিবাহের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীতা প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দেন তাহলে তিনি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক যুগোপযোগি পৌরসভা উপহার দিবেন। তিনি নৌকার সমর্থন পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা