সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচনে সহিংসতা, ব্যালট বাক্স ভাঙচুর 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে দুটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) ৯ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষে কুশাডাঙ্গা গ্রামের ১০-১২টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন। আহত উত্তম কুমার দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসান শেখকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ব্যালট পেপারে ভোট গ্রহণ সম্পন্ন হলেও দুটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এই ওয়ার্ডে জালিয়াতি মামলায় কারাগারে আটক কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান মোল্যার পক্ষে জোর করে ভোট আদায়ের চেষ্টাকালে অন্য সকল কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের ৭টির মধ্যে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিত জনতার। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌমেন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৪টি ব্যালট বাক্স খোয়া গেছে।

অপরদিকে, ৬ নং ওয়ার্ডের ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটার দিকে বাবার পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শুকুর শেখের মেয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ থাকে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ টি এম আজমল হোসেন বলেন, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা