সারাদেশ

ঝালকাঠি জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : সম্মেলনের ১৩ মাস পর ঝালকাঠি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় ভার্চুয়ালিভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু এমপি।

নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় কেন্দ্র অনুমোদিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে পরিচিতি সভায় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর সন্মেলনে পভাপতি পদে সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।

গত ১ জানুয়ারি নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা