সারাদেশ

ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, পবনা (ঈশ্বরদী): ঈশ্বরদীর মাঝগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেন ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে খুলনার দিকে ছেড়ে যায়।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার ভোর ৫টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রেন কন্ট্রোলার মো. শফিকুর রহমান জানান, রেললাইন সচল হয়ার পর খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস, ঢাকা দিনাজপুরগামী ৭৫৭ নম্বর দ্রুতযান এক্সপ্রেস চিলাহাটি-ঢাকাগামী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী ৯৮২ নম্বর তেলবাহী ট্রেন, খুলনা- ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা লালমনিরহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী ৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস ট্রেনগুলো পর্যায়ক্রমে স্টপেজ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যায়।

পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটি) রুবাইয়াৎ শরীফ প্রান্ত জানান, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনের চারটি চাকাসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে আসার পর রাত ১১টা থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা কাজ শুরু করে। রাত ৩টার দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে তাদের যাত্রা শুরু করেন। অতঃপর রেললাইন সচল করে ভোর পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, স্টপেজে (দাঁড়) করিয়ে রাখা বিভিন্ন রুটের যাত্রীবাহী ট্রেনগুলো কয়েক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। আটকে থাকা ছয়টি যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময় থেকে ৩/৪ ঘণ্টা দেরিতে চলাচল করবে। তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাতে পাওয়ার পর যদি রেলওয়ে কর্মচারীদের কোনো গাফিলতির প্রমাণ মেলে তো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা