সারাদেশ

নাটোরে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রোববার থেকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নাটোরে প্রচারাভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

রোববার (১২ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এ অভিযান। এসময় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই প্রচার অভিযানে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য আমরা প্রচার অভিযান শুরু করেছি। আগামী রোববার থেকে শতভাগ মাস্ক পরিধানের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ মাস্ক ছাড়া বাহিরে বের হলে সংক্রমন আইনে তার জেল-জরিমানা করা হবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, “গাড়ী চালক, চালকের সহকারী এবং যাত্রীরা মাস্ক না পড়লে কোন গাড়ী শহরে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে চাই।”

প্রচার অভিযানে প্রধান অতিথি শফিকুল ইসলাম শিমুল বলেন, “নাটোরের জেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিকরা মিলে আমরা করোনার প্রথম ধাপ মোকাবেলা করেছি। অনেক দেশ যখন দ্বিতীয় ধাপ মোকাবেলা করার প্রস্তুতি গ্রহন করেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী সকল প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা সকলে মিলে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করবো।”

পরে প্রচারাভিযান থেকে বিভিন্ন যানবাহনের যাত্রী, পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

সান নিউজ/এআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা