সারাদেশ

বোয়ালমারীর শিক্ষা প্রতিষ্ঠানে তড়িঘড়ি করে বেতনাদি আদায়ের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন এবং অন্য কোন ফি আদায় করা যাবে কি যাবে না-এ বিষয়ে নির্দেশনা আসার আগেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে সারা বছরের টিউশন ফি (মাসিক বেতন) ও সেশন চার্জ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মাউশি কর্তৃক নির্দেশনা প্রদানের আগেই যাবতীয় পাওনা আদায় করছে উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত 'কাদিরদী কলেজ' ও চতুল ইউনিয়নে অবস্থিত 'চতুল উচ্চ বিদ্যালয়'। সরকারি নির্দেশনা জারির আগেই তড়িঘড়ি করে বেতন ও পাওনাদি পরিশোধের নির্দেশ দেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

চতুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে ১২শ টাকা এবং নবম শ্রেণির এক শিক্ষার্থীর নিকট থেকে ১৩শ টাকা আদায় করা হয়েছে। চতুল উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ১২ মাসের টিউশন ফি না দিলে এসাইনমেন্ট জমা নিচ্ছে না শিক্ষকগণ।

কাদিরদী কলেজের একাদশ শ্রেণির জনৈক শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার দুইশ ষাট টাকা আদায় করলেও রসিদে খাতওয়ারি কত টাকা নিয়েছে তার উল্লেখ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কাদিরদী কলেজের শিক্ষার্থীরা জানান, টিউশন ফি না দিলে এসাইনমেন্টের কাজ দিচ্ছে না।

নির্দেশনা ব্যতীত টাকা আদায়ের ব্যাপারে কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান বলেন, “জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত টিউশন ফি, এসাইনমেন্টের ফি বাবদ ৩২০ টাকা এবং অন্যান্য খাতসহ তিন হাজার ১৬০ টাকা নেওয়া হচ্ছে।”

চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশনা পেয়েই টিউশন ফি ও সেশন চার্জ আদায় করা হচ্ছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, আমার এ ব্যাপারে কিছু জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল বলেন, আমি একটা জরুরী সভায় আছি। রাতে কথা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, “উপজেলা পরিষদের আজকের মিটিংএ এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কাছেও অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে যাতে কোন অভিযোগ না আসে। বেতন আদায় সংক্রান্ত নির্দেশনা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা