সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশী জাহাঙ্গীর


নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজারে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড এবং স্টিকার লাগিয়ে দিয়েছে। পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

পৌরসভার হুড়াভায়াখাঁ গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে জাহাঙ্গীর। বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে ১৯৯৩ সালে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সোনার বাংলা বিদ্যাপীঠ প্রি-ক্যাডেট স্কুল, উপজেলা পাটচাষী কল্যাণ সমিতি, জেলা পাটচাষী কল্যাণ সমিতি, জয় বাংলা থিয়েটার এবং উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত রয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

জাহাঙ্গীর আলম জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দেন তাহলে তিনি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা উপহার দিবেন। তিনি নৌকার সমর্থন পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা