সারাদেশ

ধর্ষণ-হত্যা-ফ্রান্সে মহানবীকে কটুক্তি : তিন ইস্যুতে উত্তাল সিলেট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার ১৫ দিনের মাথায় নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যায় জড়িতদের বিচারের দাবীর সঙ্গে নতুন করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মহানবীর কার্টুনের পক্ষে সাফাই গাওয়া তিন ইস্যুতে বিভিন্ন ইসলামি সংগঠনসহ আপাময় জনতার আন্দোলনে উত্তাল সিলেট।

রায়হানের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ১২ অক্টোবর আখালিয়া এলাকা থেকে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের দাবানল নগর পেরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে। এসব ইস্যুতে একমাস থেকে উত্তাল সিলেট। প্রায় প্রতিদিনই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন পথ, উত্তাল হচ্ছে নগরী। অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে আওয়াজ তুলছেন সিলেটের সর্বস্তরের মানুষ। অপরাধীদের শাস্তির মাধ্যমে চাইছেন অপরাধ আর কলঙ্কমুক্ত একখণ্ড সিলেট।

গণধর্ষণ, নারীদের শ্লীলতাহানি, নির্যাতন আর যৌন হয়রানির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের ব্যানারে পালিত হয় ধারাবাহিক কর্মসূচি। নগরীসহ সিলেটের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই রায়হান হত্যার প্রতিবাদে রাস্তায় নামছেন বিচারপ্রার্থী জনতা। মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও অনশনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে রায়হানের খুনিদের বিচার দাবি করছেন সিলেটবাসী।

এদিকে,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার (২৬ অক্টোবর) সিলেটে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন আলেম সমাজ। বিকাল সাড়ে ৪টায় নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মহানবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই গাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা। গত দুদিন থেকে আবারও নতুন এই ইস্যুতে মাঠে নেমেছেন ইসলামি সংগঠনগুলোর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মানুষেরা।

এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ, রায়হান হত্যা ও ফ্রান্সে নবী (সা.) কে অবমাননা এ তিন ইস্যুতে আগামী কয়েকদিন বিভিন্ন সংগঠন তাদের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। তাতে সহসাই সিলেটের রাজপথ শান্ত হচ্ছে না বলে মন্তব্য করছেন অনেকে। তাছাড়া এমন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা