সারাদেশ

নড়াইলে আ.লীগের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি,নড়াইল : উপজেলা ও পৌর ছাত্রলীগ একই স্থানে একই সময় পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি শান্ত রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কালিয়া পৌর শহরের ডাকবাংলো, কলেজ রোড এবং পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে থেকে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন মাইকিং করে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালিয়া পৌরসভায় সব ধরনের মিছিল-সভা-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে মর্মে ১৪৪ ধারা জারি করে।

জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের পদবঞ্চিতরা জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটিকে চ্যালেঞ্জ করে নিজেরাই পাল্টা কমিটি ঘোষণা করেছে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি সমর্থিত ছাত্রলীগ।

ছাত্রলীগের ঘোষিত কমিটি নিয়ে নড়াইল-১ আসনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। দুপক্ষই নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ সূত্র জানায়, গত ২২ অক্টোবর প্রায় আট বছর পর কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম জানান, গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রলীগ ছাড়া বিদায়ী কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বা স্থানীয় এমপির কোনো কমিটি ঘোষণা বা অনুমোদন দেয়ার এখতিয়ারই নেই। তাই বিতর্কিত পদবঞ্চিতদের নিয়ে যে কমিটি করা হয়েছে, সেটি অবৈধ ও হাস্যকর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা