সারাদেশ

পাবনায় সরকারি পুকুরে জোর করে মাছচাষ, হুমকির মুখে বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার সাঁথিয়ার খয়েরবাড়িয়া শহিদ রফিক আহম্মদ উচ্চ বিদ্যালয়ের পুকুর দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখল করে মৎস্য চাষ করছে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য। মাছচাষ করায় পার ভেঙ্গে পুকুরে পড়ছে দামি মেহগনি গাছ, হুমকির মুখে স্কুলের ভবন। রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায়, খয়েরবাড়িয়া শহিদ রফিক আহম্মদ উচ্চ বিদ্যালয়ের ৩ বিঘা আয়তনের একটি পুকুর জোরপূর্বক দখল করে মাছচাষ করছে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ। নন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য ৪ বছর ধরে বিশাল পুকুরে লীজ ছাড়া মাছচাষ করায় পুকুরের পাড় ভেঙ্গে বড় বড় কাঁঠাল ও মেহগনি গাছ ভেঙ্গে পড়ছে। হুমকির মুখে রয়েছে বিদ্যালয়ের পূর্ব পাশের একটি ভবন। পুকুর সংস্কার করে পারে মাটি ভরাট না করলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের আশংকা।ওই পুকুরের চার পাড়ে কমপক্ষে ২৫/৩০ টি গাছ রয়েছে।

স্থানীয়রা জানান, তিন বিঘা পুকুরে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার টাকার রাজস্ব হারাচ্ছে বিদ্যালয়টি। চার বছরে প্রায় দুই লক্ষ টাকা থেকে বঞ্চিত হয়েছে বিদ্যালয়। যা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করা যেতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বিগত কয়েক বছর খয়েরবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদ পুকুরে মাছ চাষ শুরু করেন। তাকে বার বার মাছ মেরে নিয়ে পুকুর খালি করতে বলা হলেও কর্ণপাত করেন নাই। সরকারী নিয়ম অনুযায়ী পুকুরে মাছ চাষের কথা বলা হলেও তা কখনও করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বরাবর পুকুর দখলমুক্ত ও বিদ্যালয়ের ভবন ঝুঁকি মুক্তের জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন,আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে মাছ চাষ করে আসছি। জোর পূর্বক নয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, শহিদ রফিক আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি অভিযোগ দিয়েছে। দ্রুততম সময়ে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা