অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা
সারাদেশ
রিফাত হত্যা মামলার রায়

অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক , বরগুনা :

বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ ও এক জনের ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

যাদের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে তারা হলেন- রাশিদুল হাসান রিশান ফরাজি (১৭+), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫+), অলিউল্লাহ অলি (১৬+), আবু আবদুল্লাহ রায়হান (১৬+), মো. নাঈম (১৭+) ও তানভির হোসেন (১৫+)।

৫ বছর করে যাদের সাজা হয়েছে, তারা হলেন- জয় চন্দ্র সরকার চন্দন (১৭+), নাজমুল হাসান (১৪+), রাকিবুল হাসান নিয়ামত (১৫+) ও সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহর (১৭+)।

প্রিন্স মোল্লা (১৫+) নামের আরেক আসামির ৩ বছর কারাদণ্ড হয়েছে।

এছাড়া রায় খালাস পেয়েছেন- মারুফ মল্লিক (১৭+), রাতুল সিকদার জয় (১৪+) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬+)।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা