সারাদেশ

বাঘাইছড়িতে জেএসএস দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত এক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইছড়িতে জেএসএস দুই গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় জেএসএস এমএন লারমা গ্রুপের রতন চাকমা নামে একজন নিহত হয়। নিহত রতন চাকমা বাঘাইছড়ি জেএসএস (এম এন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর পর বিজিবি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় বাঘাইছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙ্গামাটির বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ী দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধেও ঘটনা ঘটে চলেছে। আজ দুপুরে বাঘাইছড়ি বাবুপাড়ায় জে এস এস (সন্তু) ও জে এস এস (এম এন লারমা) দুই গ্রুপের বন্দুক যুদ্ধের জে এস এস এম এন লারমার গ্রুপের সদস্য রতন চাকমা নিহত হয়।

জেএসএস এমএন লারমা দলের সাধারন সম্পাদক জোসি চাকমা বলেন, “আজ দুপুরের দিকে বাবু পাড়ায় মোটর সাইকেল যোগে ৩ জন সশস্ত্র জেএসএস (সন্তু) কর্মী রতন চাকমাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষন করে। এসময় দুই গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে রতন চাকমা মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বিষয়টি নিশ্চিত করে, এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ি করেছেন। সুদর্শন চাকমা আরো জানান, দুপুর দুইটার দিকে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় জনসংহতি সমিতির একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ এসে রতন চাকমাকে লক্ষ্য করে গুলিবর্ষন করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মাঝে যুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় ১ জন মারা গেছে। ঘটনাস্থল থেকে নিহত রতন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

জেএসএস (এমএন) লারমা দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা সন্তু লারমার নেতিৃত্বািধীন জেএসএস কে দায়ী করে বলেন, দুপুর দেড় টায় উপজেলার বাবু পাড়ায় মোটর সাইকেল যোগে সন্তু বাহিনীর ৩ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত ব্রাশ ফায়ার করে। এ সময় দুই গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে রতন চাকমা’র মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।আমি এ হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

সান নিউজ/এমজে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা