সারাদেশ

মা’কে ধর্ষণচেষ্টার অভিযোগে ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের সৎমাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সতিনের মাদকাসক্ত ছেলে মিজানুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেফতার ওই লম্পট মিজানুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে বালাহাট বাজার থেকে ওই লম্পটকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটলে সোমবার ওই নারী বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, মিজানুরের বাবা ৯/১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করেন। তাদের ঘরে ছয় বছরের একটি মেয়ে রয়েছে। তার ওপর সতিনের মাদকাসক্ত ছেলে মিজানুরের কু-নজর পড়ে এবং এর আগেও কয়েকবার ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী বাড়ি থেকে একটু দূরে টংয়ের পাড়ে হাওয়া খেতে গেলে সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ওই নারী। বাড়িতে কেউ না থাকার সুবাদে মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা শিশুকন্যাও জেগে ওঠে ও তাদের চিৎকারে এলাকাবাসী এসে মিজানুরকে হাতেনাতে ধরে ফেললেও কৌশলে মিজানুর পালিয়ে যায়।

নাওডাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহাজামাল মিয়া জানান, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন নেশাগ্রস্ত মিজানুর। তাই ওই নারীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, অভিযুক্ত মিজানুরের বিরুদ্ধে তার সৎমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মিজানুরকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা