সারাদেশ

সিলেটের গণধর্ষণকান্ডের তদন্ত প্রতিবেদন জমা, শুনানি ১ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা তদন্তের পর আদালতের গঠনকৃত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন হাইকোর্টে জামা দিয়েছে । তবে প্রতিবেদনের বক্তব্য জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিচাপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

এ সময় জ্যেষ্ঠ বিচারক বলেন, ১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি বেলা ১১টায় জমা হয়েছে। এখনো দেখার সুযোগ হয়নি। আগামী ১ নভেম্বর শুনানি হবে। এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও এ ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন ভার্চুয়াল কোর্টে যুক্ত ছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এমসির ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করে দেয়। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসকের (সাধারণ) সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২৭ সেপ্টেম্বর এমসি কলেজের গণধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে এনে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন প্রয়োজনীয় আদেশের আবেদন জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজের ছাত্রাবাসের প্রাঙ্গণে স্বামীকে বেঁধে প্রাইভেট কারের ভেতর নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদি হয়ে এসএমরি শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়।

পরে র‌্যাব ও পুলিশ এজাহারভুক্ত ছয় আসামিসহ সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোট আটজনের সবাইকে পাঁচদিন করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আটজনই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা