সারাদেশ

নাব্যতা বৃদ্ধি না করে উচুঁ  বেড়িবাঁধ নির্মাণে সুফল আসবে না : সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : নদীর নাব্যতা বৃদ্ধি না করে শুধু উচুঁ বেড়িবাঁধ নির্মাণ করলে সুফল আসবে না। রূপসা এবং ভৈরব খনন না করলে খুলনা নগরীরও সার্বিক উন্নয়ন হবে না। মানসম্মত, পরিবেশবান্ধব, টেকসই বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কারে স্বচ্ছতা এবং সময় উপযোগিতা নিশ্চিতকরণসংক্রান্ত পরামর্শ সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ও কেয়ার যৌথভাবে এই পরামর্শ সভার আয়োজন করে।

সিটি মেয়র আরও বলেন, নদী রক্ষা ও নদীর বাঁধ নির্মাণে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকা রাখতে হবে। ৬০ এর দশকে নির্মিত বেড়িবাঁধগুলো যদি নিয়মিত সংস্কার করা যেত তাহলে আজ নদীভাঙ্গনের মতো দুর্দশা তৈরি হতো না।

এ পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা মানসম্মত, পরিবেশবান্ধব, টেকসই বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কারে স্বচ্ছতা এবং সময় উপযোগিতা নিশ্চিতকরণ বিষয়ে কিছু সুপারিশমালা প্রনয়ন করে। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশগুলো হলোঃ সঠিক সময়ে বাঁধ নির্মাণ করা; বাঁধ সংস্কার কাজে গতি বৃদ্ধি করা; বাঁধের প্রশস্ততা ও উচ্চতা দুটোই বাড়ানো; বাঁধসমূহ শক্ত, মজবুত ও বহুমুখী ব্যবহারযোগ্য করে যাতায়াতের পথের উপযোগী করা; স্লুইচগেট এর সংখ্যা বৃদ্ধি করা; পোল্ডার এলাকায় ছোট-বড় নদীগুলোর নাব্যতা বজায় রাখতে প্রয়োজনে ড্রেজিং করা; বাঁধের পানি ও দুপাশে মাটি কামড়ে রাখে এমন ধরণের শিকড় ছড়ানো গাছ ব্যাপকহারে লাগানো; বাঁধের অভ্যন্তরে চিংড়ি চাষের জন্য লবণ পানি ঢোকাতে বাঁধ কেটে কিংবা পাইপ ঢুকিয়ে বাঁধকে নষ্ট না করা; বাঁধ সংরক্ষণ, ব্যবস্থাপনায় লোকায়ত জ্ঞানকে কাজে লাগানো; সর্বোপরি বাঁধ নির্মাণ ও সংস্কারের গতি ও স্বচ্ছতার নিশ্চয়তা থাকতে হবে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। রূপান্তরের নির্বাহ পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সালমা বেগম এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেয়ার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মৃত্যুঞ্জয় দাশ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ।

পরামর্শ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা