সারাদেশ

ফুলবাড়ী শ্রম কল্যাণ অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির অফিস ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে রেজি নংঃ ২৪৫ এর সম্পাদক মোঃ রাসেল পারভেজ শ্রমিকদেরকে নিয়ে অপরাধীর শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী থানায় গিয়ে পূর্ব গৌরিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আব্দুল লতিফ বাবু (৫০) এর বিরুদ্ধে শ্রমিকের ঘর ভাংগার প্রতিবাদে আজ শনিবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফুলবাড়ী থানার শ্রমিক কল্যাণ কমিটির সম্পাদক মোঃ রাসেল পারভেজ এর ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, পূর্ব গৌরিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আব্দুল লতিফ বাবু (৫০) গত ৩১-১০-২০২৬ ইং তারিখে রাতে পূর্ব গৌরিপাড়া গ্রামে মেরিনা ফিলিং ষ্টেশনের (তেলের পাম্প) এর সামনে রাস্তার পশ্চিম দিকে মেইন রাস্তার ধারে ফুলবাড়ী থানা শাখার সাব অফিস ঘর ভাংচুর করে এবং ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় মোঃ আব্দুল লতিফ বাবু ও তার সঙ্গীরা। এতে সংগঠনের প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করেন।

দিনাজপুর জেলার ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষে ফুলবাড়ী থানা শ্রম উপকল্যাণ কমিটির রেজি নংঃ ২৪৫ সম্পাদক মোঃ রাসেল পারভেজ অভিযোগ করেন প্রতিপক্ষ মোঃ আব্দুল লতিফ বাবু এবং তার ৪/৫ জন সঙ্গীদের বিরুদ্ধে।

এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির দাবিতে প্রায় ৫ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে ফুলবাড়ী থানায় মোঃ আব্দুল লতিফ বাবুকে বিবাদী করে মোঃ রাসেল পারভেজ অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ফুলবাড়ী শ্রমিক সংগঠনের সম্পাদক মোঃ রাসেল পারভেজ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা