সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের খাতা শূন্য, ১৩ পরীক্ষার্থীর সবাই ফেল

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অনুত্তীর্ণ হয়েছেন। শতভাগ অকৃতকার্যের ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

শূন্য পাসের তালিকায় রয়েছে জেলার সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া একমাত্র পরীক্ষার্থীও অনুত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।

এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

জেলার ছয়টি উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।

জেলায় সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও তিনটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়ার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে একটি প্রতিষ্ঠানে ১০ জন এবং অন্য দুটি প্রতিষ্ঠানে তিনজন পরীক্ষার্থীর কেউই পাস করতে না পারায় প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সার্বিক শিক্ষা কার্যক্রমের মান নিয়ে মূল্যায়নের দাবি উঠেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা