সারাদেশ

সিলেটে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। ঘটনার পর থেকেই ঘাতক মরম আলী (৩৭) পলাতক। স্ত্রীর নাম ফাতেমা বেগম (৩০)।

উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজার সংলগ্ন কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে এ হত্যাকান্ড সংগঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মরম আলী গলা কেটে ফাতেমাকে হত্যা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ফাতেমাকে খুন করা হয়েছে। তার স্বামী মরম আলী পলাতক। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মরম আলী রাতের আধাঁরে স্ত্রীকে হত্যা করেছে।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন টিমের একটি দল সুরতহাল প্রতিবেদন শেষ করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো মামলা না হলেও ফাতেমার মা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা