সারাদেশ

আকবরকে গ্রেপ্তারের দাবিতে প্রকম্পিত সিলেট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : এসআই আকবরসহ রায়হান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিলে ও প্রতিবাদে প্রকম্পিত হয়েছে সিলেট। দলমত নির্বিশেষে সবাই নেমে এসেছে রাস্তায়। শুক্রবার জুমআ’র নামাজের পর নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছেন। সচেতন মুসল্লিরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন।

এসব মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট ও কামরান চত্ত্বরে প্রতিবাদী সভায় মিলিত হয়। উলমা পরিষদের মিছিলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও ছিলেন।

এছাড়া সিলেটের উলামা পরিষদ, উলামা মাশায়েখ পরিষদ ও ইসলামি ঐক্যজোট এবং সমমনা দলগুলো রায়হান হত্যাসহ দেশব্যাপী খুন, ধর্ষণ ও অন্যায়ের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনকালে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে বন্দরবাজার ও আশপাশ এলাকা।

তাছাড়া নিহত রায়হানের নিজের এলাকা হিসাবে পরিচিত আখালিয়া-নেহারীপাড়া সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কেও স্থানীয় জনগন দল-মত নির্বিশেষে রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিতের দাবি জানান।

উলামা পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

উল্লেখ্য, সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪) গত শনিবার দিবাগত রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হন এবং রোববার সকাল পৌণে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ প্রথম দিকে ছিনতাই করতে গিয়ে গণপিঠুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে প্রচার করলেও তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

এজাহারে নাম উল্লেখ না করে তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ করেছেন। এরপর ঐ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে প্রতিবাদ বিক্ষোভের আগুনে ফুটছে সিলেট মহানগরী।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা