সারাদেশ

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে পবিত্র কুমার (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নির্যাতনের শিকার ছাত্রীর দায়ের করা মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আদিতমারী থানা পুলিশ। অভিযুক্ত পবিত্র কুমার উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামের রণজিৎ কুমারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় হরিদাস উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। বাবার মৃত্যুর পর ঝিঁয়ের কাজ করে সংসার চালাতো তার মা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার মা কাজে গেলে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী পবিত্র তার মুখ চেপে ধরে ধর্ষণ করে।

এক পর্যয়ে মেয়েটি চিৎকার দিলে প্রতিবেশী একজন এসে হাতে নাতে ধর্ষণের দৃশ্য দেখতে পান। এ সময় পবিত্রকে আটকের চেষ্টা করেও ব্যর্থ হন সেই প্রতিবেশী। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মিমাংসার নামে বিষয়টি দামা-চাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

অবশেষে নির্যাতনের শিকার ছাত্রী বাদি হয় বৃহস্পতিবার রাতে আদিতমারী থানায় লিখিত একটি অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ধর্ষক পবিত্রর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নথিভুক্ত করে পুলিশ। একই সাথে নির্যাতনের শিকার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ধর্ষক পলাতক রয়েছে।

ওই ছাত্রীর মা সান নিউজকে বলেন, দিনভর বৈঠকের কথা বললেও তারা (ধর্ষক পরিবার) প্রভাবশালী হওয়ায় সবাইকে টাকা দিয়ে থামিয়ে রেখেছে। গরিব মানুষ কাজ না করলে ভাত পাই না। বিচার কিভাবে পাবো? তিনি মেয়ের সম্ভ্রম নষ্টকারীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল ইসলাম মন্ডল সান নিউজকে বলেন, নির্যাতনের শিকার ছাত্রীর করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ধর্ষক পবিত্র কুমারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা