সারাদেশ

যশোরে দু’জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক যশোর : যশোর জেলার মণিরামপুরে দুই তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।

যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিসলাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতির্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। আবদুল আহাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মণিরামপুর থানার ওসি, ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শিগগিরই ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা