সারাদেশ

১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় পুকুরে বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণির এক ছাত্রী। ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিশুটির বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ধর্ষক এবং তার দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাব্বী ও শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

তবে ধর্ষক নান্নুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তিন নম্বর দুর্গাপুর ইউনিয়নের বলরামপুরে একটি সবজি চাষকৃত জমির পাশের ঝোঁপের ভেতরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় জড়িত আসামি হচ্ছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের (বড় মসজিদের দক্ষিণ পূর্বেদিকের মেম্বার বাড়ির সংলগ্ন) বাড়ির সাইফুল ইসলামের ছেলে নান্নু (১৭), কুমিল্লা সদর উপজেলার বলরামপুর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে রাব্বী (১৬) এবং সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের আব্দুলের ছেলে শরীফ।

মামলার সূত্র জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশুটি সদর দক্ষিণ উপজেলাধীন জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে বাড়ি থেকে ছোট্ট ছিপ ও বড়শি দিয়ে মাছ ধরার জন্য ধর্ষণের ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরে মাছ ধরতে যায় শিশুটি।

তখন অভিযুক্ত রাব্বী এসে শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আসে।
পরবর্তীতে অপর দুই অভিযুক্ত নান্নু ও শরীফ রাব্বীর সহযোগিতায় ঘটনাস্থলে যায়। তখন রাব্বী এবং শরীফের সহায়তায় নান্নু ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক আরটিভি নিউজকে বলেন, শিশু ধর্ষণের মামলার রাব্বী ও শরীফ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দি রেকর্ডের জন্য কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে। আসামিদেরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিকে অপর আসামি ধর্ষক নান্নুকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা