সারাদেশ

পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খুলনা : পর্যটকদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা আগামীতে দেশের সব পর্যটন কেন্দ্রে যেতে পারবেন বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে খুলনা জেলায় অনলাইন জুম প্রযুক্তিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের সাথে স্থানীয় মানুষকে যুক্ত করে তাদের অবস্থা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে হবে। দেশে পর্যটনের সম্ভাবনা অনেক, একে আকর্ষণীয় করে তুলতে উদ্ভাবনী পরিকল্পনা নেওয়া আবশ্যক।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯ সালের তথ্য অনুযায়ী বিশ্বের জিডিপিতে পর্যটনের অবদান ৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব জিডিপির ১০ দশমিক ৩০ শতাংশ। এই খাত বিশ্বের প্রায় ৩৩০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশের জিডিপিতে পর্যটনের আবদান ৩ শতাংশ এবং কর্মসংস্থানে অবদান ২ দশমিক ৯০ শতাংশ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের বক্তব্যে খুলনার উন্নয়নে পর্যটনের সম্ভাবনা বিষয়ে বিস্তারিত তথ্য ও মতামত উঠে আসে।

ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন কেসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা পলাশ কান্তি বালা, বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, দাকোপ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড।

কর্মশালায় খুলনা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্টরা অংশ নেন।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা