রায়হান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, পুলিশকে ধাওয়া
সারাদেশ

রায়হান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, পুলিশকে ধাওয়া

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পুলিশ হেফাজতে রায়হান হত্যাকান্ডের ঘটনায় শোকাহত সিলেটবাসী, সেই সাথে বিক্ষুব্ধও। বৃহস্পতিবার বিকেলে তার কিছুটা বিহঃর্প্রকাশও ঘটতে দেখা গেছে।

বিকেল ৩টার দিকে রায়হানের এলাকা নগরীর আখালিয়ার বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন। প্রায় ৩ ঘন্টার এই কর্মসূচিতে একবার তারা পুলিশের ৩ সদস্যকে ধাওয়া দিয়েছেন।

নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত যুবক রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছেই। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা।

বিকাল ৪টার দিকে রায়হানের বাড়ির সামনে এ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে তাদেরকে ধাওয়া করেন উত্তেজিত জনতা।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রায়হানের খুনের মামলায় মূল অভিযুক্ত এসআই আকবরসহ পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকাল ৪টার দিকে তার পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এসময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।

সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এসময় জনতা উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশের দিকে ধাওয়া ও জুতা নিক্ষেপ করেন।

বিকেল ৫টার পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

সান নিউজ/এক/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা