সারাদেশ

মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অপচেষ্টায় আনসার ভিডিপি!

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে পৈত্রিক জমি আনসার ভিডিপি ক্লাবের জমি দাবী করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি এক মুক্তিযোদ্ধা পরিবার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামে ওই বিরোধপূর্ণ জমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তার সহোদর ভাই সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, আবু তাহের, আবু সায়েমসহ পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৮৯ সালে আনসার সদস্যরা ক্লাব করার জায়গা না পাওয়ায় আমার পিতা রমজান আলী জীবিত অবস্থায় শর্ত সাপেক্ষে ১০ শতক জমি দান করেন। প্রতিষ্ঠার ২-৩ বছরের মধ্যে ক্লাবটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দানপত্রের শর্ত মোতাবেক দীর্ঘ ২৯ বছর ধরে ওই জায়গা আমি ও আমার পরিবারের লোকজন ভোগ দখল করে আসছি। কিন্তু গত বুধবার (০৭ অক্টোবর) স্থানীয় আনসার ভিডিপি সদস্য মোজাফ্ফর হোসেন মিষ্টার, আফজাল হোসেন, মোস্তা মিয়া, সাহেব আলী উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই জমি আনসার ভিডিপির ক্লাবের জায়গা বলে দখল করার চেষ্টা করেন। এসময় আমি বাঁধা প্রদান করেতে গেলে তারা আমার উপর ক্ষিপ্ত হন। পরে আমার পরিবারের লোকজনকে হয়রানী করার উদ্দেশ্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি আরও বলেন, ওই মহলটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হেয় প্রতিপন্ন এবং কৌশলে জমি দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সান নিউজ/কেএস/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা