সারাদেশ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মরণঘাতি বাস দু’টিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর মুসলিম মিশনের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিরর শিক্ষার্থী খাতেমা খানম (৬) রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে পাশ্ববর্তী তার মামা বাড়ি যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। ফাতেমা সৈয়দপুর গ্রামের কামাল হোসেন ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন বেগমের সন্তান।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর নামক স্থাকে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও মোটরসাইকেল আরোহী অপর যুবক মারাত্মক আহত হয়েছে। নিহত যুবকের নাম মো. শামীম মিয়া (২৩)। সে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

একই গ্রামের আহত আশিক (১৯) নামে অপর যুবক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে শামীম ও আশিক মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা