সারাদেশ

নারায়ণগঞ্জে বিধবাকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই সন্তানের জননী এক বিধবা নারীকে (৪০) ছয়জন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আলী আকবরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী আকবর ওই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) রাতে ওই নারী বাদী হয়ে আলী আকবরকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর এলাকার ওই বিধবা নারী একই উপজেলার বিনাইচরস্থ ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। তিনি গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকানে ওষুধ আনতে যায়। নৈকাহন বাজারের আনিসের মার্কেটের সামনে পৌঁছালে আলী আকবর তাকে ডাক দিয়ে বাজারের মাছের দোকানে নিয়ে যান। পরে দোকানের সাটার বন্ধ করে তাকে ধর্ষণ করেন।

ওই নারী দোকান হতে বের হওয়ার পর বাইরে থাকা একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোস্তফা (৫৫), একই এলাকার আনারুল (৪০) লিটন (৩২) তাকে জিজ্ঞেস করে আলী আকবরের সঙ্গে কী হয়েছে। তারপর আপস করে দেয়ার কথা বলে লিটনের পুকুর পাড়ে নিয়ে যায় তারা।

পরে রাত সাড়ে ৮টার দিকে তিনজন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে লিটন ফোন করে শাহীন (৩২) ও তরিকুল (৩৪) নামে দুইজনকে ডেকে আনে। তারা ওই নারীকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে চায়। এতে রাজি না হওয়ায় শাহীন ও তরিকুল তাকে জোর করে রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার আলী হোসেনের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই নারী লোকলজ্জা ও ছেলে-মেয়ের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিধবাকে গণধর্ষণের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলার প্রধান আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা