সারাদেশ

সিলেটের জকিগঞ্জে রোহিঙ্গা ভাই-বোন আটক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের জকিগঞ্জ থেকে রোহিঙ্গা ভাই-বোনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার খলাছড়ার ভুইয়ার বাজার থেকে আটক করে তাদের পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশ পাহারায় তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ভাই-বোনরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুল কাদিরের ছেলে মো. জুবায়ের (১২) ও মেয়ে তাহমিনা আরা (২০)।

জকিগঞ্জের মাদারখাল গ্রামের বাসিন্দা মিসবাহ আজাদ জানান, একটি সিএনজি অটোরিকশা জুবায়ের ও তাহমিনাকে ভূইয়ার বাজার নামিয়ে দ্রুত সিলেটের দিকে যায়। এরপর ভাই-বোন পরিচিত কাউকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে। তাদের ভাষা শুনে স্থানীয় লোকজন নিশ্চিত হন, তারা রোহিঙ্গা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, রোহিঙ্গা ভাই বোনকে নিয়ে কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

সান নিউজ/এক/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা