সারাদেশ

গাইবান্ধায় পরকীয়া প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ফিরোজ কবির রকি (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আটক রকিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার কঞ্চিপাড়া একাডেমি এলাকার মন্ডলপাড়া গ্রাম থেকে রকিকে আটক করা হয়। রকি ওই গ্রামের এনামুল হক বকুর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের দুই সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে রকির পরকীয়া প্রেম চলে আসছিল। এরই একপর্যায়ে ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে গিয়ে একটি ভাড়া বাসায় ৬ আগস্ট ধর্ষণ করে ফিরোজ কবির রকি। এ ঘটনার পরে রকি ঢাকা থেকে পালিয়ে বাড়িতে চলে এসে আত্মগোপনে থাকে।

পরবর্তীতে ধর্ষিতা গৃহবধূ এলাকায় ফিরে এসে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ধর্ষণের বিষয়টি পরিবারকে অবগত করার পর ফুলছড়ি থানায় মামলা দায়ের করে। ওই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক রকিকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা