সারাদেশ

পিতার সহযোগিতায় তরুণীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সৎপিতার সহযোগিতায় ১৭ বছরের এক কিশোরী মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয় লোকজন ৩ ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগী ওই কিশোরী নিজে বাদি হয়ে সৎপিতাসহ ৫ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বাসিন্দা ওই কিশোরী কুলাউড়া পৌরশহরের জয়পাশা গ্রামে তার সৎবোনের বাড়ি বেড়াতে আসেন। কিশোরীর সৎপিতা ইমরান হোসেন বেড়ানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের স্টেশন রোডে সোনালী ব্যাংকের নিচে নিয়ে আসেন।

সেখানে তিনি ৩ হাজার একশ টাকা নিয়ে কাশেম আলী ও তার অপর ২ সহযোগীর সাথে সিএনজি অটোরিক্সায়য় তুলে দেন। সিএনজি অটোরিক্সা করে রাত ১০ টায় কর্মধা ইউনিয়নের পাহাড়ী এলাকা মনছড়া গ্রামের জনৈক কাদির মিয়ার পরিত্যক্ত বাড়িতে নিয়ে কাশেম আলী ও তার ২ সহযোগী মিলে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাড়িটি অবরুদ্ধ করে এবং ঘটনার সাথে জড়িত কিশোরীসহ ৩ যুবককে আটক করে। এসময় বিক্ষুব্ধ জনতা ৩ যুবকেকে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসানসহ ফোর্স ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন কিশোরীসহ অভিযুক্ত ৩ যুবককে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ কুলাউড়া উপজেলার কুটাগাঁও গ্রামের সৈয়দ আলীর ছেলে কাশেম আলী (২৩), গাজীপুর গ্রামের আসকর আলীর ছেলে আরজান আলী (২৪) ও ঝন্টু সুত্রধরের ছেলে রাজেস সুত্র ধর ওরফে পাপ্পু (২১)-কে আটক করে। মামলার প্রধান আসামি সৎপিতা ইমরান হোসেন ও অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক পলাতক রয়েছে।

ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের শিকার কিশোরী নিজে বাদী হয়ে তার সৎপিতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। কিশোরীরর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে এবং আটক ৩ যুবককে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা