সারাদেশ

উলিপুরে স্ত্রীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও  লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দোকান-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে। এ ঘটনার প্রতিকার চেয়ে অসহায় ওই স্বামী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, ওই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী (৭০) এর দ্বিতীয় স্ত্রী হাবিবা বেগম (৫০) এর সাথে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সাহেব আলীর থেতরাই বাজারের ২ শতক জমির উপর নির্মিত ৩ টি আধাপাকা দোকানের উপর নজর পড়ে তার। দোকান ঘরসহ বাজারের ২ শতক জমি লিখে না দেয়ায় বিভিন্ন সময় সাহেব আলীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করেন হাবিবা বেগম।

এরপর তাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। গত রবিবার (১১ অক্টোবর) সকালে হাবিবা বেগম তার ভাড়াটে লোকজনকে সাথে নিয়ে দোকান ৩টি নিজের দাবি করে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৬৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে অসহায় স্বামী সাহেব আলী থেতরাই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে।

এ বিষয়ে হাবিবা বেগম বলেন, আমার স্বামী দেনমোহরের টাকা বাবদ দোকানের ২ শতক জায়গা লিখে দিয়েছে। আমি সেই জায়গা সেকেন্দার আমিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি। গত রবিবার সেকেন্দারকে দোকান ঘর বুঝিয়ে দেয়ার জন্য লোকজন নিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করি।

থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মাঝে পারিবারিক কলহ চলছে। বিষয়টি আপোষ মিমাংসার প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএস/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা